Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজ্য বিজেপির এক্সিকিউটিভ সদস্যদের তালিকায় বনগাঁ জেলার ৬ জন মনোনিত

 ‌

Executive-member

সমকালীন প্রতিবেদন : ‌পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির এক্সিকিউটিভ সদস্যদের তালিকা প্রকাশিত হল বুধবার। দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের অনুমোদিত এবং রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী সাক্ষরিত এই তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার বিজেপির ২৬৩ জন কার্যকর্তা। তালিকায় প্রথম নাম হিসেবে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁকে দলের তমলুক সাংগঠনিক জেলার কার্যকর্তা হিসেবে রাখা হয়েছে।

এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী ড:‌ সুকান্ত মজুমদার দক্ষিন দিনাজপুর সাংগঠনিক জেলা এবং আর এক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে বনগাঁ সাংগঠনিক জেলা থেকে রাখা হয়েছে। রাজ্যের মন্ত্রী হিসেবে উত্তর কলকাতা সাংগঠনিক জেলা থেকে তাপস রায়, বীরভূম জেলা থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়, কোচবিহার জেলা থেকে নীতিশ প্রামানিক, আসানসোল জেলা থেকে অগ্নিমিত্রা পাল, আলিপুর জেলা থেকে দীপক বর্মন, শিলিগুড়ি জেলা থেকে শঙ্কর ঘোষ এবং কাঁথি জেলা থেকে অরুপকুমার দাসকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে।

বনগাঁ সাংগঠনিক জেলা থেকে রাজ্যের এক্সিকিউটিভ সদস্য হিসেবে শান্তনু ঠাকুর ছাড়াও আরো ৫ জন মনোনিত হয়েছেন। তাঁরা হলেন বিধায়ক দেবদাস মন্ডল, আইনজীবী অম্বিকা রায়, মীনাক্ষী দে, মৌমিতা সরকার এবং অজয় ঘোষ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন