Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ, ৪৭ বাংলাদেশি নাগরিককে ফেরাল ভারত

 

Bangladeshi-citizens

সমকালীন প্রতিবেদন : বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা ৪৭ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠাল ভারত। শুক্রবার পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকায় বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ওই নাগরিকদের বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে বৈধ নথিপত্র ছাড়াই ওই বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার তাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

এদিন পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির আধিকারিকদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর ৪৭ জনকেই বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফের নজরদারি নিয়মিতই জারি থাকে। সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি বা বেআইনি ভাবে সীমান্ত পারাপারের ঘটনা নজরে এলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হয়। একইভাবে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে আটক হওয়া নাগরিকদের নিজ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়াও হয়ে থাকে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন