Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বনগাঁয় তপশিলি মোর্চার উদ্যোগে রক্তদান ও সংবর্ধনা

 ‌

Tapashili-Morcha

সমকালীন প্রতিবেদন : ‌'পশ্চিমবঙ্গে গত ৫০ বছর ধরে চিকিৎসা ব্যবস্থাকে নানাভাবে ধ্বংস করা হয়েছে। আর তার দায়ভার এসে পড়েছে চিকিৎসকদের উপর। এই দায় থেকে চিকিৎসকদের মুক্ত করতে হবে। রাজ্যের নতুন সরকারকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করতে হবে।'‌ বনগাঁ সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার একটি কর্মসূচিতে অংশ নিয়ে এমনই জানালেন চিকিৎসক সংগঠনের প্রাক্তন কর্তা ডা:‌ সুনন্দ দে।

বনগাঁ সাংগঠনিক জেলা তপশিলি মোর্চার উদ্যোগে রক্তদান কর্মসূচির পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক দেবদাস মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংগঠনের পক্ষ থেকে তাঁদেরকে সম্বর্ধিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ডা:‌ সুনন্দ দে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূল আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সবথেকে বেশি ধ্বংস করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থায় সেবা দেওয়ার মানসিকতা তলানীতে এসে পৌঁছেছে। আর 'বলির পাঠা'‌ করা হয়েছে চিকিৎসকদের। রাজ্যের নতুন সরকারের কাছে আবেদন করবো যাবে, স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করা হয়। সময় উপযোগী স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন