Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বনগাঁ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়কদের সম্মাননা

 ‌

Honoring-the-Legislators

সমকালীন প্রতিবেদন : ‌‌'যে চিকিৎসা বনগাঁ হাসপাতালে করা সম্ভব, বিশেষ করে অপারেশন সংক্রান্ত, সেইসব রোগীদের নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করার বদলে সরকারি হাসপাতালেই চিকিৎসা করুন। এরজন্য সরকার আপনাদের পরিকাঠামোগত সহযোগিতা করবে।'‌ সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে এমন মানবিক আবেদন রাখলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া।

বনগাঁ ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার সন্ধেয় বনগাঁ মহকুমার ৪ জন নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যস্ততার কারণে বাগদার বিধায়ক সোমা ঠাকুর উপস্থিত হতে না পারলেও উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের একাধিক মহারাজকে। উপস্থিত ছিলেন সংগঠনের সঙ্গে যুক্ত মহকুমার বিভিন্ন সরকারি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকগন। ছিলেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং অন্যান্য সমাজকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে বিধায়কদের হাতে স্মারক সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। সম্মানিত করা হয় ভারত সেবাশ্রম সংঘের মহারাজদেরও।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, 'নামে সুপার স্পেশালিটি হাসপাতাল হলেও বনগাঁ মহকুমা হাসপাতালটি এখনও সুপার স্পেশালিটি হয়ে উঠতে পারে নি। চিকিৎসকদের সহযোগিতা পেলে এই হাসপাতালটিকে আমরা সত্যিকারের সুপার স্পেশালিটি হাসপাতালে পরিনত করতে পারবো। এরজন্য আমাদের পাশাপাশি চিকিৎসকদেরও যৌথভাবে উদ্যোগী হতে হবে।'

হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'অত্যন্ত জরুরী না হলে কোনো রোগীকে অকারণে কলকাতায় রেফার করবেন না। আর যে ধরনের চিকিৎসা বনগাঁ মহকুমা হাসপাতালে করা সম্ভব, বিশেষ করে অপারেশন সংক্রান্ত, নিজেদের ব্যক্তিগত স্বার্থে সেইসব রোগীদের নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করার প্রবনতা বন্ধ করে সেই চিকিৎসা সরকারি হাসপাতালে করতে হবে। এরজন্য হাসপাতালে যা যা জিনিসপত্র প্রয়োজন, তা দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকার।'‌‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন