Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় দফা‌তেও রেকর্ড পরিমান ভোট পড়ছে

 ‌

Record-number-of-votes

সমকালীন প্রতিবেদন : দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৮৯.৯৯ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে প্রথম দফায় পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম কলকাতা দক্ষিণে। সন্ধ্যা ৬টায় শেষ ভোটগ্রহণ।

এদিন বিকেল ৫টা পর্যন্ত কোন কোন জেলায় কত শতাংশ ভোট পড়েছে, দেখে নেওয়া যাক একনজরে—

নদিয়া - ৯০.২৮ শতাংশ, উত্তর ২৪ পরগনা - ৮৯.৭৪ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনা - ৮৯.৫৭ শতাংশ, দক্ষিণ কলকাতা - ৮৬.১১ শতাংশ, উত্তর কলকাতা - ৮৭.৭৭ শতাংশ, হাওড়া - ৮৯.৪৪ শতাংশ, হুগলি - ৯০.৩৪ শতাংশ এবং পূর্ব বর্ধমান - ৯২.৪৬ শতাংশ।

বিকেল পাঁচটা পর্যন্ত হিসেব অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলায় সবথেকে বেশি ভোট পড়েছে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ৯৪.৫০ শতাংশ। অন্যদিকে বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা মহকুমায় যথাক্রমে ৮৭.৯০ শতাংশ, ৯১.০৮ শতাংশ, ৯০.২৯ শতাংশ এবং ৯০.৯৯ শতাংশ। হাবরা এবং অশোকনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৯৩% ও ৯২.০৩ শতাংশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন