Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৬ জুলাই, ২০২৬

বনগাঁ হাইস্কুলে বসলো ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি

 ‌

Bust-of-Syamaprasad

সমকালীন প্রতিবেদন : ‌'পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে এতোদিন সেভাবে তুলে ধরা হয় নি। ফলে সাধারণ মানুষ তাঁর সম্পর্কে সেভাবে জানতে পারেন নি। আজ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ‌শ্যামাপ্রসাদের কর্মজীবনকে তুলে ধরতে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যার মধ্যমে রাজ্যের সাধারণ মানুষ এই মহান মানুষটি সম্পর্কে সবিস্তারে জানতে পারছেন।'‌ সোমবার বনগাঁ হাইস্কুলে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

সরকারি নির্দেশে আজ রাজ্যজুড়ে ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বনগাঁ হাইস্কুলের প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক বিভাগের যৌথ উদ্যোগে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচনের কর্মসূচি নেওয়া হয়। এই উপলক্ষ্যে স্কুলের দুই বিভাগের ছাত্র, শিক্ষক, অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ছাত্ররা নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহান ব্যক্তিকে স্মরণ করে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন, 'বনগাঁ হাইস্কুলের ইতিহাসে এই প্রথমবার ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে কোনো অনুষ্ঠান হচ্ছে। আসলে এতোদিন ইতিহাস বিকৃত করে শ্যামাপ্রসাদের ভূমিকাকে তুলে ধরার বদলে দমিয়ে রাখা হয়েছিল। তাই সাধারণ মানুষ তাঁর সম্পর্কে খুব বেশি জানতেন না।' তিনি আরও বলেন, '‌স্কুল প্রাঙ্গনে কোনও রাজনৈতিক দাদাগিরি চলবে না। গত ১৫ বছর ধরে যা হয়েছে, সেগুলি ভুলে যান। নতুন সরকারের আমলে শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সুসম্পর্ক গড়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।'‌

উল্লেখ্য, গত বেশ কিছুদিন ধরে বনগাঁ হাইস্কুলের মিড ডে মিল সহ নানাক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে। শিক্ষক–শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমান পেয়েছে বলে লিখিতভাবে জানিয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী বলেন, হাইস্কুলের বর্তমান প্রধান শিক্ষক কুনাল দে–এর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এসেছে। এব্যাপারে উপযুক্ত তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন