Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাগদা বাজারে রাতের অভিযানে দেশি মদ-সহ গ্রেফতার এক ব্যক্তি

 

Arrested-with-country-liquor

সমকালীন প্রতিবেদন : অবৈধভাবে দেশি মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। বুধবার গভীর রাতে বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। ধৃতের নাম বিনয় অধিকারী, ‌সে বাগদা থানা এলাকারই বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বাগদা বাজার এলাকায় বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই সময় বিক্রিরত অবস্থাতেই তাকে গ্রেফতার করা হয়।

ধৃতের কাছ থেকে মোট ২৫ বোতল দেশি মদ উদ্ধার হয়েছে। প্রতিটি বোতলে প্রায় ৬০০ মিলিলিটার করে মদ ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ আদালত-এ তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন