Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজ্যের স্কুলশিক্ষা প্রশাসনে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫৭ আধিকারিক

 

57-officials-transferred

সমকালীন প্রতিবেদন : রাজ্যের স্কুলশিক্ষা প্রশাসনে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে অতিরিক্ত ও সহকারী বিদ্যালয় পরিদর্শক এবং জেলা শিক্ষা আধিকারিক‌– একাধিক স্তরে একযোগে বদলি করা হয়েছে মোট ৫৭ জন আধিকারিককে। একই সঙ্গে বেশ কিছু শূন্যপদেও নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের একাধিক জেলার স্কুলশিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে চলেছে। প্রাথমিক ও মাধ্যমিক– দুই স্তরের জেলা বিদ্যালয় পরিদর্শক পদেও বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শক এবং জেলা শিক্ষা আধিকারিক স্তরেও একাধিক আধিকারিকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

বদলির তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক আধিকারিক। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের স্কুলশিক্ষা প্রশাসনেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে বীরভূমেও আধিকারিক স্তরে রদবদল করা হয়েছে।

বদলির তালিকায় উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছে কলকাতার মাধ্যমিক স্তরের জেলা বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় চট্টোপাধ্যায়। তাঁকে কলকাতা থেকে হাওড়ায় পাঠানো হয়েছে। অন্যদিকে কলকাতার শিক্ষা সংক্রান্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন মণ্ডলকে হুগলিতে বদলি করা হয়েছে।

এছাড়াও কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, হাওড়া এবং দুই মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক স্তরেও একাধিক আধিকারিকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ শুধু একটি বা দু’টি জেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা রাজ্যের স্কুলশিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরেই এই রদবদল কার্যকর করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র কর্মরত আধিকারিকদের বদলি নয়, অবসর, পদ পরিবর্তন কিংবা অন্যত্র বদলির কারণে যে পদগুলি খালি হয়ে পড়েছিল, সেগুলিতেও নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদও পূরণ হতে চলেছে।

সব মিলিয়ে জেলা থেকে মহকুমা স্তর পর্যন্ত স্কুলশিক্ষা দফতরের প্রশাসনিক কাঠামোয় একসঙ্গে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এই ব্যাপক রদবদলের ফলে বিভিন্ন জেলার স্কুলশিক্ষা সংক্রান্ত প্রশাসনিক কাজকর্মে নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন