Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গোপালনগরে রেশন দোকানের বিরুদ্ধে নিম্নমানের চাল-গম বিতরণের অভিযোগ!

 

Ration-shop

সমকালীন প্রতিবেদন : খাদ্যশস্যে ভেজাল মেশানো এবং বেআইনিভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোপালনগর থানার স্টেশন এলাকায়। রেশনে দেওয়া চাল ও গমের মান অত্যন্ত নিম্নমানের হওয়ার পাশাপাশি গ্রাহকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রেশন ডিলার রঞ্জিত সোনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই ডিলারের কাছ থেকে সংগ্রহ করা গমের মধ্যে প্রচুর পরিমাণে মাটি, কাঁকর ও নোংরা বর্জ্য মেশানো ছিল। শুধু তাই নয়, রেশন কার্ডধারীদের দেওয়া চালের মধ্যেও পোকা পাওয়ার দাবি করেছেন একাধিক উপভোক্তা। সাধারণ মানুষের অভিযোগ, নিয়মমাফিক বিনামূল্যে বা নির্ধারিত দামে রেশন পাওয়ার কথা থাকলেও, ওই ডিলার খাদ্যশস্য দেওয়ার বিনিময়ে বেআইনিভাবে গ্রাহকদের থেকে টাকা দাবি করছিলেন। 

এমন অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ গ্রাহকেরা রেশন দোকানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ বাহিনী। সেখানে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়।

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত রেশন ডিলার রঞ্জিত সেন। তার দাবি, টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এমনকি যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল, তার বয়ানও পুলিশ খতিয়ে দেখছে। খাদ্যশস্যে অনিয়ম এবং আর্থিক লেনদেনের এই ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন