Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আগামী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

 

Madhyamik-Examination-Schedule

সমকালীন প্রতিবেদন : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। তবে মূল পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।

পর্ষদের সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম ভাষা এবং ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দ্বিতীয় ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ ফেব্রুয়ারি বিরতির পর ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ভূগোল, ২২ ফেব্রুয়ারি (সোমবার) গণিত, ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি (বুধবার) জীবনবিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 

পর্ষদ জানিয়েছে, বাংলা ও ইংরেজি সহ মোট ১২টি বিষয়কে প্রথম ভাষা এবং ইংরেজি, বাংলা ও নেপালিকে দ্বিতীয় ভাষা হিসেবে বেছে নিতে পারবে শিক্ষার্থীরা। তবে ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষার দিনক্ষণ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। প্রথাগত বিষয়ের পাশাপাশি বেশ কিছু বিশেষ বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। 

'সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফ্ট'-এর পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত এবং 'ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিক'-এর পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে। এছাড়া 'কম্পিউটার অ্যাপ্লিকেশন'-এর লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে এবং এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলিকে আয়োজন করতে বলা হয়েছে। অন্যদিকে, বৃত্তিমূলক (ভোকেশনাল) বিষয়গুলির লিখিত পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নির্ধারণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন