সমকালীন প্রতিবেদন : বাঙালির শ্রেষ্ঠ উৎসবের তালিকায় যেমন রয়েছে দুর্গোৎসব, তেমনই রঙিন উৎসব হলো বাংলা নববর্ষ। আর এই নতুন বছরের শুরুতে বনগাঁর মানুষের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিল শহরের অন্যতম ঐতিহ্যবাহী গয়না প্রতিষ্ঠান 'নিউ সিংহ জুয়েলার্স মেগা শপ'। নববর্ষ উপলক্ষে তারা আয়োজন করেছে এক অভিনব 'সেলফি কনটেস্ট', যা নিয়ে ইতিমধ্যেই শহরবাসীর একাংশের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
প্রতি বছরের মতো এবারও নিউ সিংহ জুয়েলার্স তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নিত্যনতুন ডিজাইনের হলমার্কযুক্ত সোনার ও হিরের গয়নার বিপুল সম্ভার। তবে এ বছরের বিশেষ আকর্ষণ হলো শোরুমের বাইরে তৈরি করা সুসজ্জিত 'সেলফি জোন'। সেখানে সেলফি তুলে সরাসরি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন সকলেই।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সেলফি জনে ছবি তুলে হাফিজুকিরা নিজেরাই সংস্থা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন। সংস্থার পক্ষ থেকে সেই ছবি নিজস্ব ফেসবুক পেজে আপলোড করার পর যাদের ছবি সব থেকে বেশি ভিউ হবে সেই অনুযায়ী নিউ সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে মিলবে আকর্ষণীয় সব উপহার।
নিউ সিংহ জুয়েলার্স মেগা শপ-এর কর্ণধার রতন সিনহা জানান, "আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের সাথে একটি পারিবারিক সম্পর্ক বজায় রাখতে। নববর্ষের এই বিশেষ দিনে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই এই সেলফি কনটেস্টের পরিকল্পনা।"
পয়লা বৈশাখের এই মেগা সেলে গয়নার মজুরিতে বিশেষ ছাড়ের পাশাপাশি এই সেলফি কনটেস্টটি উৎসবের আমেজে এক নতুন মাত্রা যোগ করেছে। বনগাঁ ও পার্শ্ববর্তী এলাকার মানুষ শুধুমাত্র গয়না কেনাই নয়, বরং এই আধুনিক প্রতিযোগিতার অংশ হতে ভিড় জমাবেন বলে আশা নিউ সিংহ জুয়েলার্স কর্তৃপক্ষের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন