Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ভোট পরবর্তী নিরাপত্তায় মোতায়েন ৭০০ কোম্পানি বাহিনী, গণনাকেন্দ্র নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের

Central-Forces

সমকালীন প্রতিবেদন : দুই দফার ভোটগ্রহণ পর্ব শেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভাগ্য এখন ইভিএম-বন্দি। আগামী ৪ মে ভোটগণনার আগে সরকার গঠনের অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। তবে তার আগে স্ট্রংরুমের নিশ্ছিদ্র নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন।

কমিশনের ১৯ মার্চের পরিকল্পনা অনুযায়ী, ভোট মিটে গেলেও রাজ্যে আপাতত ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের জন্য বরাদ্দ বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা আরও বৃদ্ধি করা হচ্ছে। কমিশন সূত্রে খবর, এই বাহিনীর মধ্যে রয়েছে ১০০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি বিএসএফ এবং আইটিবিপি ও এসএসবি-র ১৫ কোম্পানি করে জওয়ান। প্রতিটি স্ট্রংরুমের পাহারায় ১২ থেকে ১৮ জন সশস্ত্র জওয়ানকে নিযুক্ত করা হয়েছে।

গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ওয়েব কাস্টিংয়ের ওপর বিশেষ জোর দিচ্ছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পরিস্থিতিতেই যেন সিসিটিভি বা ওয়েব কাস্টিং ক্যামেরা বন্ধ না হয়। বিশেষত উত্তরবঙ্গের যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা রয়েছে, সেখানে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। নজরদারিতে সামান্য ত্রুটিও বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছে ইসিআই।

এবারের নির্বাচনে ভোটগণনা কেন্দ্রের সংখ্যায় বড় বদল এনেছে কমিশন। রাজ্যের ২৯৪টি আসনের ভোট গণনার জন্য এবার নির্ধারিত করা হয়েছে মাত্র ৭৭টি কেন্দ্র। উল্লেখ্য, ২০১৬ সালে ৯০টি এবং ২০২১ সালে ১০৮টি গণনাকেন্দ্রে ভোটগণনা হয়েছিল। সেই তুলনায় এবার কেন্দ্রের সংখ্যা বেশ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলাভিত্তিক গণনাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন