Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বনগাঁর খাদি মেলার সাফল্যে আপ্লুত খাদি পর্ষদ

 ‌

Khadi-Mela

সমকালীন প্রতিবেদন : সাফল্যের সঙ্গে শেষ হলো বনগাঁ খাদি মেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হলো ৪ মার্চ বুধবার। প্রথমবারের মেলা হিসেবে বড় মাপের বিক্রি হওয়ায় খুশি মেলায় অংশগ্রহণকারী বিক্রেতারা। 

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এর উদ্যোগে এবং বনগাঁ পুরসভার সহযোগিতায় বনগাঁ হাই স্কুলের মাঠে প্রথমবারের জন্য এই মেলার আয়োজন করা হয়। পর্ষদের পক্ষে খাদি আধিকারিক বিধান গাঙ্গুলী জানান, মেলায় মোট ১০৪ টি স্টল বসেছিল। এর মধ্যে খাদি সংস্থার চল্লিশটি এবং বাকিগুলি গ্রামীন শিল্প ও খাদি ক্লাস্টারের স্টল ছিল।

উত্তর ২৪ পরগনা ছাড়াও নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, বীরভূম, কোচবিহার সহ রাজ্যের অন্যান্য জেলার শিল্পীরা তাদের পসরা নিয়ে এই মেলায় হাজির হয়েছিলেন। এখানে কাঁথা স্টিচ এর বস্ত্র সামগ্রী, নলেন গুড়ের নানা ধরন, সরষের তেল, তুলাইপাঞ্জি চাল, রাজ্যের বিভিন্ন জেলার মধু, খাদি কাপড়ের তৈরি নানা বস্ত্র সামগ্রী, পিওর সিল্ক, বালুচরি সহ খাদিজ সুতি শাড়ি, আচার, কোচবিহারের শীতলপাটির তৈরি নানা সামগ্রী, কাঠের পুতুল ইত্যাদি বিক্রির জন্য হাজির ছিল।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পরিকল্পনা ও মূল্যায়ন আধিকারিক বিশ্বজিৎ সরকার জানান, প্রতিবছর রাজ্যের বিভিন্ন জেলায় এই খাদি মেলা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম মুখ্যমন্ত্রীর নির্দেশে বনগাঁয় খাদি মেলার আয়োজন হল। প্রথমবারের মেলা হিসেবে যথেষ্ট ভালো সাড়া মিলেছে। ১২ দিনের এর মেলায় সব মিলিয়ে প্রায় ৮৫ লক্ষ টাকার সামগ্রী কেনাকাটা হয়েছে। আগামী বছর আরও বড় মাপে বনগাঁতে এই মেলার আয়োজন হবে বলে পর্ষদ কর্তারা জানিয়েছেন।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন