Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

হুমকি ই-মেলে তোলপাড় বনগাঁ হেড পোস্ট অফিস, আরডিএক্সে উড়িয়ে দেওয়ার সতর্কবার্তা

 

Threatening-e-mail

সমকালীন প্রতিবেদন : বনগাঁ হেড পোস্ট অফিসে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল। ই-মেলে পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্র এবং মূল ভবন আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা প্রায় ১২টা নাগাদ একটি সন্দেহজনক ই-মেল আসে। সেখানে ‘আইএসআই’-এর নাম উল্লেখ করে দাবি করা হয়, বেলা ১টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটানো হবে। বিষয়টি জানতে পারার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে বনগাঁ হেড পোস্ট অফিস চত্বরে। দ্রুত কর্মী ও সাধারণ মানুষকে ভবনের ভিতর থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

পোস্টমাস্টার জানান, দিল্লির ডাক ভবন থেকেও হুমকি ই-মেলের বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো চত্বর ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। 

প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, ই-মেলটির উৎস এবং বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে। এটি ভুয়ো হুমকি, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

ঘটনায় সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বনগাঁ হেড পোস্ট অফিসে। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন