Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইংল্যান্ডে বিশ্বজয়ের লড়াই: প্রকাশিত হলো মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

 ‌

Women-T20-World-Cup

সমকালীন প্রতিবেদন : ওয়ানডে ফরম্যাটে বিশ্বজয়ের পর এবার লক্ষ্য ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ১২ দলের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যাশা মতোই গ্রুপ-১ এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে একই গ্রুপে রয়েছে ভারত। এই গ্রুপে হরমনপ্রীত কৌরদের অন্য প্রতিপক্ষরা হলো শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ আয়োজক ইংল্যান্ডের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

পুরো টুর্নামেন্টে ভারতের প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টায়। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আগামী ৩০ জুন ও ২ জুলাই ওভালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল সন্ধে ৭টায় এবং দ্বিতীয়টি শুরু হবে রাত ১১টায়।

গত বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল ভারত। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌররা এখন সেই সাফল্যের ধারা বজায় রেখে ইংল্যান্ডের মাটিতেও তেরঙা ওড়াতে মরিয়া। এখন দেখার, লর্ডসের ফাইনালে শেষ হাসি কারা হাসে।‌

ভারতের ম্যাচ সূচি একনজরে :

১৪ জুন: বনাম পাকিস্তান (এজবাস্টন)

১৭ জুন: বনাম নেদারল্যান্ডস (হেডিংলে)

২১ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা (ওল্ড ট্রাফোর্ড)

২৫ জুন: বনাম বাংলাদেশ (ওল্ড ট্রাফোর্ড)

২৮ জুন: বনাম অস্ট্রেলিয়া (লর্ডস)‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন