সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপপর্বে প্রত্যেক দল নিজেদের গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উন্নীত হবে। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যু মিলিয়ে সাতটি মাঠে এই পর্বের ম্যাচগুলি আয়োজিত হবে।
সুপার এইটের প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। ২২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ইংল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। একই দিনে আহমেদাবাদে ভারতীয় দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
২৩ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড–পাকিস্তান এবং ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ম্যাচ হবে। তিনটিই সন্ধ্যা ৭টায়। ২৬ ফেব্রুয়ারি ভারতের দ্বিতীয় ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওই দিন বিকেলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড–নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে।
সুপার এইট পর্বের শেষ দিন ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। একই দিনে বিকেল ৩টায় জিম্বাবোয়ে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। টানটান উত্তেজনার এই লড়াই ঘিরে উৎসাহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন