Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

গোপালনগরে প্রকাশ্যে স্ত্রীর উপর হামলা, পলাতক স্বামী গ্রেপ্তার

 

Husband-arrested

সমকালীন প্রতিবেদন : ‌পারিবারিক অশান্তির জেরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীর উপর নৃশংস হামলার অভিযোগে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত স্বামী। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত বেলতা ব্রিজ এলাকায়। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় গৃহবধূকে। হামলায় তাঁর বাঁ হাতের কব্জি ও কানে গুরুতর আঘাত লাগে। মাথাসহ শরীরের একাধিক স্থানে গভীর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযোগের তির স্বামী শুকদেব সিকদারের দিকে। ঘটনার পরেই সে এলাকা থেকে পালিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ প্রথমে জখম গৃহবধূর শাশুড়ি দুলালী সিকদারকে গ্রেপ্তার করে আদালতে তোলে। পরবর্তীতে পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিকে দুলালী সিকদারকেও পুলিশি হেফাজত শেষে আজ ফের আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত চলছে। পারিবারিক বিবাদের জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন