Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

গাইঘাটায় গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

 

Gang-rape-of-housewife

সমকালীন প্রতিবেদন : বাড়ির সামনে আলো জ্বালাতে গিয়ে শারীরিক অত্যাচারের শিকার হলেন এক মহিলা। গাইঘাটা থানা এলাকায় এক গৃহবধূকে জোরকরে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনের ইলেকট্রিক পোস্টে আলো জ্বালাতে গিয়েছিলেন। সেই সময় ওত পেতে থাকা তিন ব্যক্তি অতর্কিতে তাঁর ওপর চড়াও হয়। মহিলার মুখ চেপে ধরে তাঁকে টেনে-হিঁচড়ে পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন অভিযুক্ত মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, ধস্তাধস্তির সময় একজন তাঁর মুখ চেপে ধরে এবং অন্যজন হাত চেপে ধরে রেখেছিল যাতে তিনি চিৎকার করতে না পারেন।

ঘটনার আকস্মিকতা কাটিয়ে নির্যাতিতা গাইঘাটা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তিন অভিযুক্তের মধ্যে দু’জনকে তিনি চিনতে পেরেছেন বলে পুলিশকে জানান। অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। রাতেই অভিযান চালিয়ে অসীম বিশ্বাস ও মিঠুন পদ্মার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার পর থেকেই তৃতীয় অভিযুক্ত পলাতক।

বৃহস্পতিবার ধৃত দু’জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালানো হচ্ছে। পলাতক তৃতীয় ব্যক্তির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন