সমকালীন প্রতিবেদন : বনগাঁ মহকুমা প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হল বৃহস্পতিবার। এদিন দুপুরে বনগাঁয় প্রেস ক্লাবের নিজস্ব ভবনে সমস্ত সদস্যের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করা হয়।
নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সীমান্ত মৈত্র। সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অলোক বিশ্বাস এবং কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নিরুপম সাহা। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোমনাথ মজুমদার। সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতির্ময় চক্রবর্তীকে। যুগ্ম সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনিরুদ্ধ কীর্তনিয়া ও নির্মাল্য প্রামাণিক। পাশাপাশি দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাহুল দেবনাথ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দীপ বিশ্বাস।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন শুভঙ্কর দাস, উৎসব মণ্ডল ও সোমনাথ দাস। সদস্যদের সম্মতিক্রমে গঠিত এই কমিটি আগামী এক বছর বনগাঁ মহকুমা প্রেস ক্লাবের বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
অন্যদিকে, এদিনের বৈঠকে আগামী ২০ ডিসেম্বর প্রেস ক্লাবের উদ্যোগে বনগাঁয় শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুজোর সেরা আয়োজনগুলিকে স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী দিনে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যকলাপ আরও সক্রিয় ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা। পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রেস ক্লাবের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সদস্যরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন