Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তারকেশ্বরে শ্রাবণী মেলায় মাসব্যাপী স্বাস্থ্য শিবির: বিনামূল্যে চিকিৎসা পেলেন হাজার হাজার পুণ্যার্থী

 

Health-Camp

সমকালীন প্রতিবেদন : হুগলি জেলার তারকেশ্বর মন্দিরে দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এক মাসব্যাপী চব্বিশ ঘণ্টার একটি বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। শ্রাবণী মেলা উপলক্ষে আয়োজিত এই শিবিরে কয়েক হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা প্রদান করা হয়।


সমাজসেবী পিনাকী গাঙ্গুলির বিশেষ উদ্যোগকে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোঘাটের বামুনিয়া সন্ন্যাস আশ্রমের প্রধান জ্ঞানানন্দ মহারাজ, তারকেশ্বর মন্দির কমিটি এবং সমাজসেবী গণেশ চক্রবর্তী। এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে কলকাতা হার্ট লাঙ সেণ্টার। প্রতিষ্ঠানের অধিকর্তা তথা সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাঃ অর্ণব চক্রবর্তী তারকেশ্বর স্টেশন চত্বরে আয়োজিত এই শিবিরে উপস্থিত থেকে ভক্তদের স্বাস্থ্য পরীক্ষা করেন।


বৃহস্পতিবার শিবিরের সমাপনী অনুষ্ঠানে জ্ঞানানন্দ মহারাজ জানান, আগামী দিনে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিত এমন স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। মানবসেবাই পরমেশ্বরের প্রকৃত আরাধনা– এই দর্শনে বিশ্বাস রেখে তাঁদের দক্ষ মেডিক্যাল টিম দিনরাত এক করে দূরদূরান্তের ভক্তদের জরুরি চিকিৎসা পরিষেবা দিয়েছে বলে মন্তব্য করেন ডাঃ অর্ণব চক্রবর্তী। 


পাশাপাশি, সমাজসেবী গণেশ চক্রবর্তী আগামী বছর এই সেবামূলক কাজকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন। সমাজসেবী পিনাকী গাঙ্গুলির মতে, কোনো রকম প্রশংসার মোহ না রেখে নিঃস্বার্থভাবে সেবা করাই হলো ঈশ্বরের শ্রেষ্ঠ আরাধনা।


সমাপনী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দার্জিলিং রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দ পুরী মহারাজ এবং আরপিএফ অফিসার আর কে গুপ্তার মতো বিশিষ্ট জনেরা। গোটা অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব সফলভাবে পালন করেন তারকেশ্বর মন্দিরের পক্ষে রঞ্জন চোঙদার।‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন