Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

গোপালনগরে পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক নগদ টাকা

 

Police-Checkpoint-Search

সমকালীন প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের মুখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ ও প্রশাসন। শুক্রবার রাতে গোপালনগর থানা এলাকায় পুলিশের বিশেষ নাকা তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। ঘটনায় এক ব্যক্তিকে আটক করার পাশাপাশি ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপালনগর থানার অন্তর্গত ১০ মাইল নাকা পোস্ট এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন থানার পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় নদীয়ার চাকদার দিক থেকে বনগাঁর অভিমুখে আসা একটি গাড়িকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্তব্যরত কর্মীরা। গাড়িটির ভেতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল করা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, ওই গাড়িটি গোপালনগর থানার মেহেরপুর এলাকার বাসিন্দা এক মোবাইল ব্যবসায়ীর। নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় এত পরিমাণ নগদ টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ নথিপত্র বা প্রমাণের দাবি জানায় পুলিশ। কিন্তু ওই ব্যবসায়ী ঘটনাস্থলে টাকার সপক্ষে সঠিক কোনও তথ্য পেশ করতে পারেননি।

নথি দেখাতে না পারায় নির্বাচনের নিয়ম অনুযায়ী পুরো টাকাটি বাজেয়াপ্ত করেছে গোপালনগর থানার পুলিশ। এই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কেন নির্দিষ্ট প্রমাণ ছাড়াই বহন করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের আগে কালো টাকার কারবার রুখতে জেলাজুড়ে এই ধরণের নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন