Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

‌উত্তর ২৪ পরগনা জেলায় নির্বাচনী লড়াইতে ৩৫৬ জন প্রার্থী

Electoral-Battle

সমকালীন প্রতিবেদন : এবারের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার ৩৩ টি বিধানসভা কেন্দ্রে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন বিভিন্ন দলের মোট ৩৫৬ জন প্রার্থী। সংখ্যার দিক থেকে সবথেকে বেশি প্রার্থী রয়েছেন নোয়াপাড়া কেন্দ্রে। সেখানে প্রার্থীর সংখ্যা ১৫ জন। মোট বুথ ৮৮৬৯টি। সহায়ক বুথ ১৯৭টি।

মূলত ছয়টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে তৃণমূল, বিজেপি এবং জাতীয় কংগ্রেসের প্রার্থীরা ৩৩ টি কেন্দ্রেই লড়াই করছেন। নির্দল প্রার্থী রয়েছেন মোট ১৪৩ জন। যদিও এই জেলায় আপ এর কোনো প্রার্থী নেই। 

এই জেলার বাগদা বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন। বনগাঁ উত্তর কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১২ জন। বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা কেন্দ্রের প্রার্থীর সংখ্যা ১১ জন করে। অন্যদিকে, হাবড়ায় ১৩ জন এবং অশোকনগর কেন্দ্রে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জেলার ৩৩ টি কেন্দ্রেই তৃণমূল, বিজেপি এবং জাতীয় কংগ্রেস প্রার্থী দিলেও বহুজন সমাজ পার্টি ২০টি, সিপিএম ১৯ টি, ফরওয়ার্ড ব্লক ৪টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। সব থেকে বেশি নির্দল প্রার্থী রয়েছেন নোয়াপাড়া কেন্দ্রে। সেখানে নির্দল প্রার্থীর সংখ্যা ৯ জন।

এবছরের ৯ এপ্রিল প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলায় মোট ভোটার সংখ্যা ৭১ লক্ষ ১২ হাজার ১০২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৬ লক্ষ ২২ হাজার ৮০০ জন। আর মহিলা ভোটার সংখ্যা ৩৪ লক্ষ ৮৯ হাজার ১১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৯২ জন।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন