Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বনগাঁ উত্তরে বিজেপির প্রার্থী অশোক, হাবড়ায় দেবদাস

 ‌

BJP-candidates-list-2

সমকালীন প্রতিবেদন : ‌আজ বিজেপির দ্বিতীয় দফায় ১১১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশিত হল। আর তাতে দেখা যাচ্ছে, বনগাঁ উত্তর কেন্দ্রে ফের প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াকে। তবে বাগদা কেন্দ্রের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।

আর বনগাঁ দক্ষিণের প্রার্থী হলেন বর্তমান বিধায়ক স্বপন মজুমদার। পাশাপাশি, গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বর্তমান বিধায়ক সুব্রত ঠাকুরকে। অন্যদিকে, হাবড়া কেন্দ্রে প্রার্থী করা হলো বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা বনগাঁ পুরসভার বর্তমান বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডলকে।

প্রার্থী হতে পেরে খুশি দেবদাস মন্ডল বলেন, 'দল আমাকে প্রার্থী করায় দলের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। নিশ্চিতে থাকুন, জ্যোতিপ্রিয় মল্লিক রেকর্ড ভোটে হারতে চলেছে। আমার উপর একসময় অনেক অত্যাচার নেমে এসেছে। দল আমাকে লড়ার সুযোগ দিয়েছে। আমি জ্যোতিপ্রিয়কে হারাবোই।'‌


বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া দাবি করেছেন, তিনি এবারে ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছেন। এসআইআরে রাজ্য সরকারের কর্মীরাই মানুষকে বিপদে ফেলার জন্য নাম বাদ দিয়েছে বলে দাবি করে তিনি বলেন, মানুষকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলার মাশুল দিতে হবে তৃণমূলকে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন