সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব একেবারে শেষ পর্যায়ে। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ৭টি দল। দুরন্ত ছন্দে অপরাজিত থেকে নকআউট পর্বে উঠেছে ভারত। তাদের সঙ্গে পরের পর্বে জায়গা করে নিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে নাম লেখাল নিউজিল্যান্ড।
কিউয়িদের জয়ের ফলে গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইটে উঠল নিউজিল্যান্ড। ফলে আফগানিস্তানের যাত্রা থেমে গেল গ্রুপ পর্বেই। গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড পরের পর্বে পৌঁছে গিয়েছে। স্কটল্যান্ড, ইতালি ও নেপাল বিদায় নিয়েছে আগেই। ফলে এই গ্রুপের বাকি ম্যাচে আর কোনও অঙ্ক নেই।
তবে গ্রুপ এ ও বি-তে লড়াই চরমে। গ্রুপ এ থেকে ভারত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। বাকি একটি স্থানের জন্য লড়ছে পাকিস্তান, আমেরিকা ও নেদারল্যান্ডস। পাকিস্তানের সামনে সহজ সমীকরণ– শেষ ম্যাচে নামিবিয়াকে হারালেই সুপার এইট নিশ্চিত। হারলে অবশ্য বিদায় অবধারিত। আমেরিকার ভাগ্য নির্ভর করছে পাকিস্তানের ফলের উপর।
নেদারল্যান্ডসের সামনে কঠিন চ্যালেঞ্জ। ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে, তবেই নেট রানরেটে সুযোগ মিলতে পারে। গ্রুপ বি-তে শ্রীলঙ্কা পরের পর্বে উঠেছে। উল্লেখ্য, সুপার এইটে ২২ ফেব্রুয়ারি ভারত মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। ২৬ শে ফেব্রুয়ারি ভারতের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে। সুপার এইট এর শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন