Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁ স্টেশন থেকে দুই যুবক গ্রেফতার, উদ্ধার ৯টি চোরাই মোবাইল

 

Stolen-mobile-recovered

সমকালীন প্রতিবেদন : ফের রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। বড়বাবুর নেতৃত্বে ওই অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শ্যাম কুমার রাম ও করণ কুমার মাহাতো। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে মোট ৯টি মোবাইল ফোন উদ্ধার হয়। তবে ওই মোবাইলগুলির কোনও বৈধ কাগজপত্র বা মালিকানার প্রমাণ দেখাতে পারেনি তারা। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে, বিভিন্ন ট্রেন থেকে যাত্রীদের মোবাইল ফোন চুরি করে সেগুলি নিজেদের কাছে রেখেছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা দীর্ঘদিন ধরেই ট্রেনকেন্দ্রিক চুরির সঙ্গে যুক্ত ছিল এবং বনগাঁ স্টেশন ও সংলগ্ন এলাকায় তাদের গতিবিধি ছিল নিয়মিত। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, উদ্ধার হওয়া মোবাইলগুলি কোথায় বিক্রির পরিকল্পনা ছিল– তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর আজ, মঙ্গলবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রের আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন