সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই টুর্নামেন্টের ফেভারিট দল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেক ক্রিকেট মহলের মত, এবারের বিশ্বকাপে তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে ভারতীয় দল। ইতিমধ্যে আমেরিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে, অর্থাৎ পরপর দু’টি ম্যাচেই ভারতের প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিশালী দল। ফলে গ্রুপ পর্বে এগিয়ে থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বকাপ শুরু হয়েছে দিন কয়েক আগে। এর মধ্যেই ক্রিকেট বিশ্লেষক ও প্রাক্তন খেলোয়াড়দের বড় অংশই ভারতকে শিরোপার দৌড়ে এগিয়ে রেখেছেন। এক সমীক্ষা অনুযায়ী, প্রায় ৯৬ শতাংশ ক্রিকেট পণ্ডিত মনে করছেন, এবারও টি-২০ বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারতীয় দল।
ইরফান পাঠান, পিযুষ চাওলা, অনিল কুম্বলে, বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল ও সাবা করিমের মতো প্রাক্তন ক্রিকেটারদের মতে, ভারসাম্যপূর্ণ দল ও ঘরের মাঠের সুবিধাই ভারতকে এগিয়ে রাখছে। জিওস্টারের বিশেষজ্ঞ প্যানেলের ৪৬ জন সদস্যই ভারতকে অন্তত ফাইনালে খেলতে দেখছেন। তাঁদের অনেকের ধারণা, ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে দক্ষিণ আফ্রিকা।
আবার কেউ কেউ সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কথাও উল্লেখ করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন বোলার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসনও ভারতকে ‘হট ফেভারিট’ বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, ঘরের মাঠে ভারতকে আটকানো কঠিন। তবে তিনি নিউজিল্যান্ডকেও ফাইনালে ওঠার সম্ভাব্য দল হিসেবে দেখছেন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন