Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

২০১০ সালের মামলায় গ্রেফতার বনগাঁর শিক্ষক

 

Arrested-teacher

সমকালীন প্রতিবেদন : ‌২০১০ সালের একটি পুরনো মামলায় গ্রেফতার হলেন বিজেপি নেতা দিপ্তেন্দু বিকাশ বৈরাগি ওরফে মন্টু। পুলিশের কাজে বাধা, অবৈধ সমাবেশ এবং জোরপূর্বক আটকসহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বনগাঁ কবি কেশব লাল বিদ্যাপীঠের শিক্ষক দিপ্তেন্দু বিকাশ বৈরাগিকে শুক্রবার গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বনগাঁ থানার পুলিশ।

এই গ্রেফতার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে তৃণমূল–এর বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, এই ঘটনা প্রমাণ করে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর বক্তব্য, আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়েছিল বলেই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে– আইন তার নিজের পথেই চলবে।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন