Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

২৩৭ কোটির বাজারে আজ সাজবে আইপিএলের ১০ টি দল

 

IPL-auction

সমকালীন প্রতিবেদন : শুরু হচ্ছে আইপিএলের নিলাম। গতবারের মেগা নিলামে ১০টি দল নিজেদের মূল কাঠামো গুছিয়ে নেওয়ায়, এ বার মূলত শূন্যস্থান পূরণেই নজর থাকবে দলগুলির। আজ, মঙ্গলবার আবু ধাবিতে এই নিলামে ১০টি দল মিলিয়ে মোট ৭৭ জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে। 

এ বারের নিলামে মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম উঠছে। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার। বিদেশি বিভিন্ন জাতীয় দলে খেলা ক্রিকেটারের সংখ্যা ৯৬। পাশাপাশি রয়েছেন ২২৪ জন ঘরোয়া ভারতীয় এবং ১৪ জন ঘরোয়া বিদেশি ক্রিকেটার। প্রতিযোগিতার আগে থেকেই এই বিপুল তালিকা নিয়ে দলগুলির অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে।

নিলামে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য আটটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটেগরিতে থাকা ৪০ জন ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। দ্বিতীয় ক্যাটেগরিতে থাকা ৯ জনের ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লক্ষ। এরপর তৃতীয় থেকে অষ্টম ক্যাটেগরিতে বেস প্রাইস রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লক্ষ, ১ কোটি, ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ ও ৩০ লক্ষ টাকা। 

এই ছয়টি ক্যাটেগরিতে ক্রিকেটারের সংখ্যা যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন। নিলামের শুরুতেই নজর থাকবে প্রথম পাঁচটি সেটের দিকে। এ বারের নিলামে ১০ দলের মোট বাজেট ২৩৭ কোটি ৫৫ লক্ষ টাকা। সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স— ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। 

দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংসের বাজেট ৪৩ কোটি ৪০ লক্ষ। এরপর রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস। সবচেয়ে কম অর্থ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে— ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

খেলোয়াড় কেনার দিক থেকেও দলগুলির মধ্যে পার্থক্য রয়েছে। কেকেআর সর্বাধিক ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে ৬ জন বিদেশি। হায়দরাবাদ ১০ জন নিতে পারলেও বিদেশি কিনতে পারবে সর্বোচ্চ ২ জন। চেন্নাই ও রাজস্থান দু’দলই ৯ জন করে ক্রিকেটার কিনতে পারবে। দিল্লি ও বেঙ্গালুরু ৮ জন করে নেবে, তবে বিদেশি জায়গা বেশি রয়েছে দিল্লির। সব মিলিয়ে নিলাম ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন