Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করার অভিযোগে বিক্ষোভ, বনগাঁ এডিআই অফিসে নামের তালিকা জমা

 

Tutoring-school-teachers

সমকালীন প্রতিবেদন : সরকারি স্কুল শিক্ষকদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে গৃহশিক্ষকতা করার অভিযোগ তুলে এডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গৃহশিক্ষকেরা। সোমবার প্রথমে বাগদা বিধানসভার ‌গ্যাঁড়াপোতায় এসআই অফিস এবং পরে বনগাঁ মহকুমার এডিআই অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ শেষে কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি ও অভিযুক্ত শিক্ষকদের নামের তালিকা তুলে দেওয়া হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বনগাঁ ও বাগদা এলাকার একাধিক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিতভাবে অর্থের বিনিময়ে গৃহশিক্ষকতা করছেন। তাঁদের দাবি, এতে সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন হচ্ছে। পাশাপাশি অভিযোগ ওঠে, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকরা বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান করছেন না এবং পরীক্ষার প্রশ্নপত্র আগাম জানিয়ে দেওয়ার মতো অনিয়মও ঘটছে।

আন্দোলনকারীরা অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারি বেতনভুক্ত শিক্ষকরা যদি ব্যক্তিগত টিউশনের মাধ্যমে অর্থ উপার্জন করেন, তবে তা শিক্ষাব্যবস্থার পক্ষে ক্ষতিকর। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়েছে।

এদিনের কর্মসূচিতে বহু গৃহশিক্ষক অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা দপ্তরের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারি স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা করার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন স্কুলে শিক্ষকতা না করা গৃহশিক্ষকেরা। আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তর অদ্ভুতভাবে উদাসিন বলে অভিযোগ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন