Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁয় আমন্ত্রণমূলক রাজ্য বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা

 ‌

Senior-sports-competition

সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনা জেলা বয়স্ক ক্রীড়া সংস্থার উদ্যোগে বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এবছরের আমন্ত্রণমূলক রাজ্য বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বনগাঁ পুরসভার প্রধান দিলীপ মজুমদার। উপস্থিত ছিলেন বয়স্ক ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তারা।

এদিনের প্রতিযোগিতা সম্পর্কে উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শংকর কুমার ধর জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বয়সের দুই শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে পুরুষ ও মহিলা প্রতিযোগীর সংখ্যা ছিল যথাক্রমে ১১০ এর উপরে এবং ৯০ এর উপরে। 

কোচবিহার, বাঁকুড়া বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনার মতো জেলাগুলি থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে আসেন। ১৩৫ টি ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ৪০০ জনকে পুরস্কৃত করা হয়। 

এই প্রতিযোগিতা আয়োজন করতে বনগাঁর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশাপাশি বনগাঁ পুরসভা, বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা এবং প্রশাসন সহযোগিতা করেছে। মানুষকে সুস্থ রাখার যে প্রচেষ্টা এই প্রতিযোগিতার মাধ্যমে রাখার ভাবনা নিয়ে যে আয়োজন করা হয়েছে, সেই উদ্যোগ সার্থক হয়েছে বলে মনে করেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা মনে করেন, সুস্থ থাকতে গেলে মাঠে আসতে হবে। নিয়মিত খেলাধুলার মধ্যে নিজেকে যুক্ত রাখতে হবে। এ বছরও বয়স্ক ক্রীড়ায় উত্তর ২৪ পরগনা গোটা রাজ্যের মধ্যে পুরুষ এবং মহিলা- উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে। 

এই জেলা বয়স্ক ক্রীড়ায় ধারাবাহিকতা বজায় রাখার কারণেই শুধু এই রাজ্য বা দেশ নয়, বিদেশেও সফলতার নজির তৈরি করতে পেরেছে। ইতিমধ্যেই বাংলাদেশ এবং শ্রীলংকা সফর করে সাফল্য লাভ করেছে। 

আগামী ১২, ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের জব্বলপুরে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতা। আর সেখানে রাজ্য থেকে মোট ৩৬ জন অংশ নেবেন, যার মধ্যে ১৬ জন প্রতিযোগী থাকবেন এই জেলার। আশা করা হচ্ছে সেখানেও সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন