Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইনস্টাগ্রামে বিরাট কোহলির আয় ঘিরে নতুন করে চর্চা

 

Kohli-on-Instagram

সমকালীন প্রতিবেদন : ইনস্টাগ্রামে বিরাট কোহলির জনপ্রিয়তা নতুন করে আলোচনায়। এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্যা ২৭ কোটিরও বেশি, যা তাঁকে ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ব্যক্তিত্ব এবং বিশ্বের অন্যতম শীর্ষ ক্রিকেটার করে তুলেছে। সীমিত সংখ্যক অ্যাকাউন্ট ফলো করা ও এক হাজারের বেশি পোস্ট থাকা সত্ত্বেও কোহলির প্রতিটি পোস্ট ঘিরে থাকে বিপুল আগ্রহ। বিশেষ করে একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে তাঁর আয় কত, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি স্পনসর্ড ইনস্টাগ্রাম পোস্ট থেকে কোহলির আয় প্রায় ৮.৯ কোটি টাকা। আবার ২০২৩ সালের হপার এইচকিউ র‌্যাঙ্কিং অনুযায়ী, একটি পোস্টের মূল্য ১৪ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলেও উল্লেখ করা হয়। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো নানা আলোচনায় এই অঙ্ক কখনও ১২ কোটি টাকাও বলা হয়েছে। 

পাশাপাশি এক্স-এ একটি পোস্ট থেকে তাঁর আয় প্রায় ২.৫ কোটি টাকা বলে দাবি রয়েছে। তবে এই সব দাবি আগেই খারিজ করেছেন খোদ বিরাট কোহলি। ২০২৩ সালে এক্স-এ তিনি স্পষ্ট জানান, জীবনে যা কিছু অর্জন করেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে তাঁর আয় নিয়ে প্রচলিত বহু খবরই সত্য নয়।

এরই মাঝে ৩০ জানুয়ারি সকালে কয়েক ঘণ্টার জন্য হঠাৎ উধাও হয়ে যায় কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রোফাইল দেখা না যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ালেও পরে অ্যাকাউন্ট স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফেরে। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন কোহলি। ২০২৬ সালের আইপিএলে তাঁকে আবার মাঠে দেখা যাবে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন