Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

রবিবার পাকিস্তান ম্যাচে ভারতীয় একাদশে বড় পরিবর্তন

 

Changes-in-Indian-XI

সমকালীন প্রতিবেদন : বিশ্বকাপে টানা দু’টি জয় পেলেও পাকিস্তান ম্যাচ থেকেই ভারতের ‘আসল’ পরীক্ষা শুরু হতে চলেছে। চোট-আঘাত ও ফর্মের ওঠানামার কারণে এখনও স্থায়ী প্রথম একাদশে স্থিরতা আসেনি। অধিনায়ক সূর্যকুমার যাদবের দলকে তাই মহারণে নামার আগে সেরা সংমিশ্রণ খুঁজতেই ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে কোচ গৌতম গম্ভীর একাধিক পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছেন বলেই ইঙ্গিত মিলছে।

নামিবিয়ার বিরুদ্ধে পেটের সমস্যায় খেলতে পারেননি অভিষেক শর্মা। টসের সময় অধিনায়ক জানিয়েছিলেন, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে তরুণ ওপেনারের। সেই সুযোগে দলে ঢুকে সঞ্জু স্যামসন আট বলে বাইশ রান করে ঝোড়ো শুরু করলেও ইনিংস বড় হয়নি। তবে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত, যা ভারতের ব্যাটিং শক্তিকে আরও ধারালো করবে।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম–এর ধীর ও স্পিন-সহায়ক পিচও দল গঠনে বড় প্রভাব ফেলছে। পাকিস্তান ইতিমধ্যেই একাধিক স্পিনার খেলিয়ে সুবিধা পেয়েছে। ভারতও পাল্টা স্পিন আক্রমণ জোরদার করতে চাইছে। দলে বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল আছেনই, পাশাপাশি স্পিন বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দর–এর অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। পাঁজরের চোটে বিশ্বকাপের শুরুতে না খেললেও গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ভারত।

আরও এক স্পিনার খেলানোর ভাবনায় কুলদ্বীপ যাদব সুযোগ পেতে পারেন, সেক্ষেত্রে বসতে হতে পারে অর্শদীপ সিং–কে। যদিও একসঙ্গে তিনটি পরিবর্তনে দলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পাকিস্তান ম্যাচে ভারতের একাদশ ও কৌশলই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন