Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সচিনের হাত থেকে আড়াই কোটির গাড়ি উপহার পেলেন বাঙালি ক্রিকেটার

 

Bengali-cricketer

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ‌অর্থাৎ আইএসপিএল এর তৃতীয় সংস্করণে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন বাঙালি ক্রিকেটার জগৎ সরকার। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ খেতাব জিতে নজির গড়েছেন তারকেশ্বরের এই ব্যাটার। সুরাটে ফাইনাল শেষ করে বাড়ি ফিরতেই শহরজুড়ে রাজকীয় সংবর্ধনায় ভাসলেন জগৎ। হুড খোলা গাড়িতে তাঁকে নিয়ে গোটা তারকেশ্বর পরিক্রমা করা হয়। স্থানীয় পুলিশ আধিকারিকরাও বিশেষভাবে শুভেচ্ছা জানান।

ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা টেনিস বলের এই লিগে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও সলমন খানের মতো বলিউড তারকারা বিভিন্ন দলের মালিক। ৬ ফেব্রুয়ারি সুরাটে আইএসপিএল সিজন থ্রি-র ফাইনালে কলকাতা টাইগার্সকে ২৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সিংঘমস। আট দলের টুর্নামেন্টে ৪০টি লিগ ম্যাচের মধ্যে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান জগৎ। 

পুরস্কার হিসেবে তাঁর হাতে ওঠে আড়াই কোটি টাকার একটি গাড়ি, যা তুলে দেন স্বয়ং সচিন তেন্ডুলকর। তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার এলাকায় প্রবেশ করতেই ফুল বর্ষণে জগৎকে স্বাগত জানান সাধারণ মানুষ। ২০১১ সালে টেনিস বলে ক্রিকেট জীবন শুরু করেন জগৎ। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত অ্যাঞ্জেল কলকাতার হয়ে খেলে পরিচিতি পান। ২০২১ সালে বাংলার বাইরে প্রথম সুযোগ আসে। 

আইএসপিএলের প্রথম মরশুমে ফ্যালকন হায়দরাবাদ তাঁকে নেয় ১৪ লক্ষ টাকায়, দ্বিতীয় মরশুমে চেন্নাই নেয় ১৫.৪০ লক্ষে। চলতি মরশুমে ২০.০২ লক্ষ টাকায় তাঁকে ধরে রেখে চেন্নাই সিংঘমস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করে। পরিসংখ্যান বলছে, ৩২৮ ম্যাচে ৭১৫৫ রান ও ৬৩৭ ছক্কায় টেনিস বলে ভারতের অন্যতম সেরা ব্যাটার জগৎ সরকার।‌




‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন