Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১১ আগস্ট, ২০২৪

জেলা ফুটবল লিগের খেলা শুরু

 

District-Football-League

‌সমকালীন প্রতিবেদন : রবিবার জেলা ফুটবল লিগের খেলা শুরু হল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ময়দানে। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে নতুন করে শুরু হলো এই ফুটবল লিগ। এদিন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পানিহাটি স্পোর্টিং ক্লাব এবং খড়দা সূর্যসেন স্মৃতি সংঘ।

উদ্বোধনী ম্যাচ উপলক্ষে প্রাক্তন খেলোয়াড়দের চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, স্বপন সেনগুপ্ত, সুমিত মুখার্জি, সুব্রত পাল, কোভিদ বসু, কল্যাণ চন্দ্র, প্রবীন রায় প্রমূখ। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রশিক্ষক নবাব ভট্টাচার্যও।

জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আয়োজিত এই খেলায় জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি মহকুমা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিনের খেলায় খড়দা সূর্যসেন স্মৃতি সংঘ ২-০ গোলে জয়লাভ করে। এদিন মাঠে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনির্বাণ দত্ত।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন